মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু চট্টগ্রামে আমনের আবাদে মাঠজুড়ে সবুজের বিস্তার আকাশপথের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে, যুক্তরাষ্ট্রের শতাদিক ফ্লাইট বিপর্যয় পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত‍্যু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের নতুন সমীকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেবে ইসি কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ
Advertise with us

পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত‍্যু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত‍্যু

পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত‍্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র‍্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। এ কারণে দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, আনোয়ার সকালে মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে কাজের উদ্দেশে বের হয়েছিলেন। তিনি পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি ওই বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে অনেক দূর পযর্ন্ত টেনে হেঁচড়ে নিয়ে যায়।

পরে ঘটনাস্থলেই ওই তার মৃত্যু হয়। এসআই আবুল কালাম আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া এ ব‍্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়