
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলার’ অভিযোগ এনে সেখান থেকে সরে আসতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন।’
আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ আহ্বান জানান।
সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয় উল্লেখ করে তিনি পোস্টে লেখেন, ‘একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।’
জামায়াত আমির বলেন, ‘ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরুপ যেকোনো কুটতৎপরতা জনগণ সহ্য করবে না।’
জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর বলেন, ‘মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। ছাড় দেয়ার কোনো অবকাশ নেই।’
