মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ মিসরে কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ তিন দিনের সফরে আগামীকাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ দ্বিতীয় বৈঠকে বসছে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের উত্তেজনা কমেছে পোশাকশিল্পে, আবারও পুরোদমে উৎপাদন শুরু বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গভীর রাতে শ্রমিকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী
Advertise with us

বগুড়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত,, আহত ৭

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত,, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী মাইক্রোবাসযোগে সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুলক্রমে মহাসড়কের বিপরীতমুখী লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়