শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত
Advertise with us

বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে, সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে, সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরছিলেন ছেলে নূর আলম জিকু (৪৫)। কিন্তু পথেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন তিনি। গতকাল (বুধবার, ৯ সেপ্টেম্বর) রাত ৯টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি শ্বশুর বাড়ি মাগুরা সদরে মৌসুমী ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা যান জিকুর বাবা জসিম উদ্দিন। খবর পেয়ে জিকু তার ব্যবসাপ্রতিষ্ঠান মাগুরা থেকে ভায়রা-ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে দৌলতপুরে তার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে স্বস্তিপুর এলাকায় একটি বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক আরোহী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত জিকুর মরদেহ রাখা হয়েছে মর্গে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়