শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে অকেজো বানিয়ে, জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে: রিজভী চুয়াডাঙ্গায় সড়কে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত লালমাই পাহাড়ের পাদদেশ থেকে নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার লংমার্চ না করে সরকারকে সময় দিতে বিরোধীদলকে আহ্বান, ডিএসসিসি প্রশাসকের সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ব্যর্থ, আটক ৬ কর্মী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় অটোচালক আহত হযরত শাহজালাল মাজারের দানবাক্স চতুর্থ বারের মতো খোলা হবে কিডনি প্রতিস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ দলের নতুন নাম ও প্রতীক: সুপ্রিম কোর্টের দারস্থ হলেন মমতা বন্দোপাধ্যায়
Advertise with us

লালমাই পাহাড়ের পাদদেশ থেকে নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমাই পাহাড়ের পাদদেশ থেকে নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ সন্তান অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আব্দুল হাকিম।

আজ শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে লালমাই পাহাড়ের পাদদেশ থেকে তার রক্তা মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। নিখোঁজের পর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলে পড়াশোনা করত।

এদিকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পাহাড়ের জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়