রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশকে বিশ্ব-দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা; ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব সাত জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত নরসিংদী ট্রাকের সঙ্গে টোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৫ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত দেশের মানুষের জন্য যা ভালো, সরকার তা-ই করবে ‌‌‘আমরা এ দেশেই থাকব’: সমবায় প্রতিমন্ত্রী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Advertise with us

দেশের মানুষের জন্য যা ভালো, সরকার তা-ই করবে ‌‌‘আমরা এ দেশেই থাকব’: সমবায় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের মানুষের জন্য যা ভালো, সরকার তা-ই করবে ‌‌‘আমরা এ দেশেই থাকব’: সমবায় প্রতিমন্ত্রী

দেশের মানুষের জন্য যা ভালো, বিএনপি সরকার তা-ই করবে এবং মানুষের সব আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘দেশের বাইরে আমাদের কারো কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জে আগমন ও বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন বলে সম্ভাব্য কর্মসূচিতে রয়েছে। এ ছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এই সফরে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।

পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়