রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৯ বগি ফেলে ২ কিলোমিটার দূরে চলে গেল ট্রেনের ইঞ্জিন কুবি লাইব্রেরিতে বসা নিয়ে শিক্ষার্থীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০ শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলার পোস্টারমুক্ত ঝিনাইদহে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি একটি আড়াই কেজি ওজনের রুপালি ইলিশের দাম ১০ হাজার ৪৫০ টাকা ৫ আগস্ট বিকেল থেকে বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু হয়েছে: নাহিদ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু রাজস্ব বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড খুব তাড়াতাড়ি এই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী পটুয়াখালী গভীর সমুদ্রে ১৫ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবি
Advertise with us

একটি আড়াই কেজি ওজনের রুপালি ইলিশের দাম ১০ হাজার ৪৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একটি আড়াই কেজি ওজনের রুপালি ইলিশের দাম ১০ হাজার ৪৫০ টাকা

নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় আকারের রুপালি ইলিশ। মাছটি রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজার ঘাটে নিলামে ১০ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মো. আলতাফ হোসেন মাছটি কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিঝুমদ্বীপ ইউনিয়নের জেলে মো. রাজিব হোসেন ছয়জন মাঝিমাল্লা নিয়ে একটি ছোট ট্রলারে করে কবিরার চরের কাছে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যান। অন্যান্য ইলিশের সঙ্গে তাঁদের জালে ধরা পড়ে বড় আকারের এই মাছটি।

পরে রোববার সকালে মাছটি নামার বাজার ঘাটে আনা হলে এটি দেখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিড় জমে। বড় আকারের ইলিশটি নিলামে তোলা হলে স্থানীয় ব্যবসায়ীরা দর হাঁকাতে থাকেন। একপর্যায়ে মাছটির দাম ১০ হাজার ৪৫০ টাকা ওঠে। পরে ব্যবসায়ী মো. আলতাফ হোসেন সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন।

এনায়েত মৎস্য আড়তের মালিক এনায়েত হোসেন বলেন, সকালে জেলেরা মাছটি ঘাটে নিয়ে আসেন। এত বড় ইলিশ দেখে আড়তে থাকা ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়। নিলামে মাছটির দাম ১০ হাজার ৪৫০ টাকা ওঠে। পরে স্থানীয় ব্যবসায়ী আলতাফ হোসেন মাছটি কিনে নেন।

স্থানীয় এক জেলে বলেন, আমরা ছয়জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যাই। অন্যান্য ইলিশের সঙ্গে জালে বড় এই মাছটি ধরা পড়ে। এত বড় ইলিশ পাওয়ায় আমরা সবাই আনন্দিত। ভালো দাম পাওয়ায় আমাদেরও ভালো লেগেছে।

জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। সাগরে বড় আকারের ইলিশ ধরা পড়া স্বাভাবিক। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা মেনে চলা এবং জাটকা সংরক্ষণ করা জরুরি। মৎস্যসম্পদ রক্ষায় জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়