রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কিছুক্ষণ পরই শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, আদালতে আসামিরা আধা ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য চোখের জল ফেলেছেন, প্রতিদানে আমি জনম জনম কাঁদিব’ বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ বিমানবন্দরে আগুন: তদন্তে কমিটি,সকালেই প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেলো বাস সরকারি বাসে বেসরকারি থাবা, পকেট ভরছেন শীর্ষ কর্মকর্তারা বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
Advertise with us

গোপালগঞ্জে ডিজেল মজুদ-বেশি দামে বিক্রি, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোপালগঞ্জে ডিজেল মজুদ-বেশি দামে বিক্রি, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

তিনি বলেন, পাটগাতী বাজারের ব্যবসা প্রতিষ্ঠানটি অবৈধভাবে ৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিল।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) আমাদের কাছে এমন তথ্য দেয়। রাতে সেখানে অভিযান পরিচালনা করে তথ্যের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ব্যবসা প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।আল-আমিন হালদার আরও বলেন, মজুদকৃত ৪ হাজার ৫০০ লিটার ডিজেল মাথাপ্রতি ৫ লিটার করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

যদি ওই ব্যবসা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে ডিজেল বিক্রি না করে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে।
খোলা বাজারে জ্বালানি তেলের বিপণন ও সরবরাহ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়