সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন অচল পুলিশের স্থাপন করা সিসিটিভি দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের বেশি দামে এলপিজি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা নগরায়নের লক্ষ্যে সরকার প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে টাঙ্গাইলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত, আটক ২ তানজানিয়া আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার দেশের বাজারে আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৯টি ককটেল জব্দ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ইস্যুতে অপপ্রচারের জবাব দিলেন মাহদী আমিন
Advertise with us

কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ

পিরোজপুরে কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ করা হয়েছে। এসব কাপড় অবৈধভাবে ভারত থেকে আসা একটি মাছ ধরার ট্রলারে ছিল।

শনিবার (৩ অক্টোবর) ভোরে পিরোজপুরের হুলারহাট থেকে ট্রলারটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কোস্টগার্ড বরগুনার পাথরঘাটা বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) একটি টহল টিম বলেশ্বর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরদোয়ানী এলাকায় মাছ ধরার ট্রলারটিকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে ট্রলারটি পিরোজপুরের দিকে এগিয়ে গেলে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা। এরপর ট্রলারটিকে পিরোজপুরের হুলারহাট খালে রেখে পালিয়ে যায় ট্রলারে থাকা লোকজন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে পাথরঘাটা এলাকা থেকে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করা হয়। পরে পিরোজপুর সদর থানার পুলিশের সহযোগিতায় সদর উপজেলার কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা সম্ভব হয়।

‎ওসি আরও জানান, ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে। ট্রলার থেকে এসব পণ্য খালাসের কার্যক্রম চলছে। উদ্ধার করা পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়