রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পথশিশুদের পথ থেকে ঘরে নেয়ার ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে বে অব বেঙ্গল কনভারসেশন দ্বিতীয় দিনের সংলাপ সুন্দরবনে অপহৃত ২১ জেলেকে পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী চট্টগ্রাম বন্দরে দীর্ঘ দিন পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিক সরানোর পথে গাড়িতে আগুন শুল্ক-কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি বারে অভিযান চালিয়েছে এনবিআর মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনা প্রধান কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর মালয়েশীয় নাগরিক জীবিত উদ্ধার
Advertise with us

চট্টগ্রাম বন্দরে দীর্ঘ দিন পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিক সরানোর পথে গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম বন্দরে দীর্ঘ দিন পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিক সরানোর পথে গাড়িতে আগুন

দীর্ঘ দুই দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেয়ার পথে একটি কাভার্ড ভ্যানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

গতকাল (শনিবার, ৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বন্দর থানাধীন মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

গাড়িতে থাকা কেমিক্যাল বা এসিডে আগুন লাগেনি এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মালিবাগ এলাকায় প্রাণ-আরএফএল বেস্ট ডিপোর সামনে ঢাকা অভিমুখী সড়কে (খুলনা মেট্রো-চ-১১-১২৯৪) একটি কাভার্ড ভ্যানে আগুনের সূত্রপাত হয়।

গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে রাসায়নিক বহন করছিল। পথে গাড়িটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। চালক ও হেলপারও নিরাপদে রয়েছেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। গাড়ির ইঞ্জিনে আগুন লাগলেও বহন করা কেমিক্যাল বা এসিডে আগুন লাগেনি।’

এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনা এমন সময়ে ঘটল, যখন দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিক পদার্থ অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় দুই দশক ধরে বন্দরে পড়ে থাকা এসব রাসায়নিক ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেয়া হচ্ছে।

জানা গেছে, প্রথম ধাপে শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় নয়টি কনটেইনার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে পাঠানো হয়। এসব কনটেইনারে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি চালান, মিথানলের পাঁচটি কনটেইনার এবং থিনারের দুটি কনটেইনার রয়েছে। বিপজ্জনক এসব রাসায়নিক ধ্বংস করার উদ্দেশ্যেই চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

বিশেষ নিরাপত্তাব্যবস্থায় চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকবাহী গাড়িগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেওয়া হচ্ছিল। এরই মধ্যে একটি গাড়ির ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বহন করা বিপজ্জনক রাসায়নিক অক্ষত রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি হেফাজতে নিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়