নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘শুধু নারী ভোটারদের সংখ্যা বাড়ালে হবে না। তাদের ক্ষমতায়নের পরিধি বাড়াতে হবে। কয়েকটি জায়গায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। যেমন–ভোটার হিসেবে, প্রার্থী হিসেবে, দলীয় অবস্থা হিসেবে, বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থায়।’
এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আশা করি প্রত্যেক রাজনৈতিক দল ভোটার অনুপাতে নারী প্রতিনিধিত্ব বাড়াবে। শুধু আইন দিয়ে নয়, দলীয় দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন প্রয়োজন।’
এছাড়া নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, ‘পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা তৈরি করলে নারীর সমতা আসবে না। সমতা আনতে মাঠপর্যায়ে কাজ করতে হবে। নারী ভোটার বাড়াতে হলেও গ্রামাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে যেতে হবে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের ভাইটাল ডাইমেনশন হলো ভোটে নারীদের অংশগ্রহণ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে ভোটারদের অনুপাতে প্রার্থী কম।’
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত এবং বিশ্বাসযোগ্য করতে হলে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’