মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির হবিগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগ ও ভিডিও ভাইরাল, এএসআই ক্লোজড যেভাবে দেখা যাবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমান মুক্তাদিরকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের আমন্ত্রণ নাছিরের পুলিশের সঙ্গে সংঘাতের পর আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো ভারতকে বুঝতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশুদের পড়াশোনার সাথে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী সরকার বাধ্য হয়ে এলপিজির মূল্য সমন্বয় করেছের: ডা. জাহেদ
Advertise with us

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বা ইচ্ছা কোনটাই সরকারের নেই: তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বা ইচ্ছা কোনটাই সরকারের নেই: তথ্য মন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা সরকার করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। আজ (সোমবার, ৫ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় মন্ত্রী এসব কথা বলেন।সাক্ষাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সারাহ কুক তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

আন্দালিভ রহমান বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেয়াও গুরুত্বপূর্ণ।’

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে।’

সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্ব দেন। ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্বও তুলে ধরেন তিনি।

এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশনস (অফকম) এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন সারাহ কুক।

সাক্ষাৎকালে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়