বুধবার ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সুন্দরবনে অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ সরকারকে বিপাকে ফেলতে দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ৫ দিন বজ্র বৃষ্টির শঙ্কা টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের বড় রদবদল ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে একজন গ্রেফতার ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক ১০ম মিনিটে খেলা থামিয়ে সম্মাননা, বুয়েনস আকাশে শব্দের প্রতিধ্বনি-মেসি, মেসি জোড়া অ্যাসিস্ট ও ৩-০ তে শেষ জয় লিওনেল মেসি ডেঙ্গুর প্রকোপ যতখানি হওয়ার আশংকা, তুলনায় কম আছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংবিধান তফসিলে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজকের আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে।

এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়