বুধবার ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের বড় রদবদল ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে একজন গ্রেফতার ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক ১০ম মিনিটে খেলা থামিয়ে সম্মাননা, বুয়েনস আকাশে শব্দের প্রতিধ্বনি-মেসি, মেসি জোড়া অ্যাসিস্ট ও ৩-০ তে শেষ জয় লিওনেল মেসি ডেঙ্গুর প্রকোপ যতখানি হওয়ার আশংকা, তুলনায় কম আছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংবিধান তফসিলে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
Advertise with us

সংবিধান তফসিলে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংবিধান তফসিলে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি করে বিএনপি সাংবিধানিক গণভোট করবে বলে জানান সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধানের তফসিলে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেয়া হবে জানিয়ে নোট অফ ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়নের কথা পুনর্ব্যাক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২০২৪ এ রক্তাক্ত অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় আমূল সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়। পরবর্তীতে ২০২৫ এর অক্টোবরে এসে সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নামে যে রাজনৈতিক দলিলে সই করেছিলো নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও সেই সনদ নিয়ে মতপার্থক্য এখনো তুঙ্গে।

এর সুষ্ঠু সমাধানে সরকার গঠনের পর জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি ডিসেম্বরে সংসদকে যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে সে লক্ষ্যেই বিশেষ এ কমিটি বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করছে। ৬ষ্ঠ বৈঠকে জুলাইয়ের শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদরা অংশ নেয়ার অন্তর্বর্তী সরকারের গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানায়।

বৈঠকে অংশ নেয়া অংশীজনদের একজন বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আমাদের পুনঃবাসন, আমাদের শহিদ পরিবারদের যে পুনঃবাসন ইত্যাদি বিষয়গুলো এগুলো আমরা নিরপেক্ষভাবে আমরা দেখতে চাই।’

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারের গণভোটকে আইনি গণভোট দাবি করে সাংবিধানিক গণভোট করার কথা জানায়।

তিনি বলেন, ‘এখন যে সংবিধান সংশোধন এটা আমরা সামনে গ্রহণ করবো, সেই জায়গায় এমন কিছু অনুচ্ছেদের আর্টিকেলের পরিবর্তন সংশোধন আসবে, সংযোজনও আসবে, যেগুলো নিতে গেলে সংশোধনের পরবর্তী রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে সাংবিধানিক গণভোট। আগে যে গণভোটটা হয়েছে সেটা আইনি গণভোট।’

এসময় সংবিধানের তফসিলে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেয়া হবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়নের কথা পুনর্ব্যাক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সুরক্ষা— সাংবিধানিক সুরক্ষাটা যেন আমরা নিশ্চিত করি। তো আমরা বলেছি জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে আইন সেটা আমরা অধ্যাদেশকে আইনে পরিণত করেছি। সেটা সেখানে বৈধতা আছে। তবে সেটা আইন। কিন্তু আমরা সাংবিধানিকভাবে এই সুরক্ষাটাকে আনবো তফসিলে সুনির্দিষ্ট জায়গায়।’

বিএনপি নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার করতে চায় বিরোধীদের এমন দাবি নাকচ করে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘সর্বশেষ অপশন হিসেবে যেটা রাষ্ট্রপতির থাকার কথা ছিলো, যেহেতু এটা নিয়ে অতীতে অনেক বিতর্ক হয়েছে, আমরা বলেছি যে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের বিধানের সর্বশেষ অপশন, সেটা না রাখলে ভালো হয়। সেটা আমাদেরই প্রস্তাব।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়