মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির হবিগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগ ও ভিডিও ভাইরাল, এএসআই ক্লোজড যেভাবে দেখা যাবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমান মুক্তাদিরকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের আমন্ত্রণ নাছিরের পুলিশের সঙ্গে সংঘাতের পর আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো ভারতকে বুঝতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশুদের পড়াশোনার সাথে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী সরকার বাধ্য হয়ে এলপিজির মূল্য সমন্বয় করেছের: ডা. জাহেদ
Advertise with us

যেভাবে দেখা যাবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যেভাবে দেখা যাবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় অনুযায়ী ভোর ৫টার দিকে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

যেভাবে দেখা যাবে ম্যাচ

পাশ্ববর্তী দেশ ভারতে ম্যাচটির অনলাইনে সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিংয়ের ব্যবস্থা রয়েছে। দেশটির ZEE5 প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে ম্যাচটি। দর্শকরা http://www.livesoccertv.com এর ওয়েবসাইটে Unite8 Sports 1 ও Unite8 Sports 1 HD-তে ম্যাচটি দেখতে পারবেন। তবে এসব প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে হলে সাবস্ক্রিপশন কিনতে হবে।

প্রসঙ্গত, জাতীয় দলে ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নেমে কয়েক সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখেন লিওনেল মেসি। পরের বছর ক্রোয়েশিয়ার বিপক্ষে করেন প্রথম আন্তর্জাতিক গোল। এরপরই শুরু হয় মেসির রাজত্ব। ২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে ৪-৩ জয়ের ম্যাচে করেন দুর্দান্ত হ্যাটট্রিক। বিশ্বকাপে ২০০৬ সালে অভিষেকের পর ২০১৪ সালে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন, জেতেন গোল্ডেন বল। তবে শিরোপা অধরা থাকে। অবশেষে ২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ঘোচান ৩৬ বছরের অপেক্ষা। এর আগে জিতেছেন কোপা আমেরিকা ও লা ফিনালিসিমা। ২০২৬ সালে স্পেনের কাছে স্বপ্নভঙ্গের পর জাতীয় দলের জার্সিতে শেষ অধ্যায়ের ইঙ্গিত দেন মেসি।

এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, অ্যাসিস্ট ৬৮। সব মিলিয়ে গোলে অবদান ১৯৩টিতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়