শনিবার ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
Advertise with us

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে কানাডার গভর্নর জেনারেল লুইস আরবুর পক্ষ থেকে হাইকমিশনার রাষ্ট্রপতির কাছে একটি অভিনন্দনবার্তা হস্তান্তর করেন।

সাক্ষাতে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কানাডার সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, আইটি, আউটসোর্সিং ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান। বিশেষ করে কারিগরি, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা শিক্ষায় কানাডার সহায়তা চান তিনি।

এ সময় হাইকমিশনার জানান, দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডা এ পর্যন্ত প্রায় ৬শ’ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বলেও জানান তিনি।

রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কানাডার কার্যকর ভূমিকা কামনা করেন রাষ্ট্রপতি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়