রবিবার ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা দুঃখজনক: ধর্মমন্ত্রী নরসিংদী মোটরসাইকেল ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু এখন আন্দোলন নয়, সবাইকে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে: খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশকে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় সর্তকতার পরামর্শ বিশ্লেষকদের আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা সাজেকে হামলার অভিযোগে দুই জেলায় অবরোধ তিন দশকে ভয়ংকর এডিস; ডেঙ্গু এখন আঞ্চলিক মহামারি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
Advertise with us

চট্টগ্রামে বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত তিন যাত্রীকে আটকের পর মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিমানবন্দরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাতে বিমানবন্দরের কাস্টমস হল এলাকায় অভিযান চালায় কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স। এসময় আবুধাবি থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ পৃথকভাবে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে সর্বমোট ৯৩০ কার্টন সিগারেটের বড় চালান এবং আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিমের ৬০ পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেট থেকে আনুমানিক ১৮ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানানো হয়।

আটক যাত্রীরা হলেন কুমিল্লার দেবিদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ এবং কক্সবাজারের চকোরিয়ার আমশেদ আলম রানা।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া পণ্যসমূহ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে জড়িত তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়