শনিবার ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা দুঃখজনক: ধর্মমন্ত্রী নরসিংদী মোটরসাইকেল ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু এখন আন্দোলন নয়, সবাইকে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে: খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশকে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় সর্তকতার পরামর্শ বিশ্লেষকদের আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা সাজেকে হামলার অভিযোগে দুই জেলায় অবরোধ তিন দশকে ভয়ংকর এডিস; ডেঙ্গু এখন আঞ্চলিক মহামারি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
Advertise with us

নরসিংদী মোটরসাইকেল ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরসিংদী মোটরসাইকেল ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) রায়পুরার আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আজ (শনিবার, ২৪ অক্টোবর) দুপুরে দু’জনের মরদেহ দাফন করে পরিবার। নিহতের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন— রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে নিরব মিয়া (১৯) ও একই ইউনিয়নের সাহেরচর গ্রামের জাহিদুল মিয়ার ছেলে জীবন (২০)। নিরব নরসিংদী বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন বন্ধু মিলে নরসিংদীতে একটি কনসার্টে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে নিরব তার বন্ধু জীবনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আশারামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে জীবনের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছাকাছি পৌঁছালে তার মৃত্যু হয়। এরপর শুক্রবার রাতেই দুই বন্ধুর মরদেহ বাড়িতে নিয়ে যান তাদের পরিবারের সদস্যরা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ঘটনা সম্পর্কে পুরোপুরি অবগত নই। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেয়া হচ্ছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়