
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

মাসের শুরুতেই দাম বাড়ানো হলো বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। বাড়তি দামে গ্যাস কিনতে রাজশাহীতে হিমশিম খাচ্ছেন গ্রাহকরা।
আজ (বুধবার, ৪ নভেম্বর) সকালে নগরীর কাদিরগঞ্জে যমুনা গ্যাস ডিপোতে দেখা যায় গ্রাহকদের। তবে দাম বাড়ায় অনেকেই প্রয়োজনের তুলনায় কম গ্যাস কিনছেন।
এলপিজি গ্যাসের দাম বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে ব্যবসায়ী ও বাসাবাড়িতে ব্যবহারকারীদের। দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকেরা।
গত সোমবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি মাসেই দাম সমন্বয় করে সংস্থাটি। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিয়েছিল ১ হাজার ৮৩৭ টাকা।
বিইআরসি এখন নতুন দাম ঠিক করেছে ২ হাজার ৬০ টাকা। যদিও দেড় মাস ধরে বাজারে এটি বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। খুচরা বাজারে দাম আরও কিছুটা বেশি।
