রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
খুলনায় ডিউটিরত পুলিশ সদস্যদের রাতের বেলা একা চলাচল না করার নির্দেশ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আটক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ভেঞ্চার আমদানি নির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে মিলছে না গ্যাস টেকনাফে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, আটক ৩ বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে: রিজভী ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে জরুরি নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
Advertise with us

ফার্মগেইটে বাসের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফার্মগেইটে বাসের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেইটে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বাসের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশার চালক মারা গেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেইট এলাকার দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের উল্টোদিকের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পথচারীরার জানিয়েছেন। নিহত চালকের চালকের নাম মামুন ফরাজী (৩৩)। দুর্ঘটনার পর লোকজন লাব্বাইক পরিবহনের ওই বাসটি আটক করেছে, তবে চালক পালিয়ে যান।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মামুন ফরাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন পথচারী। দুপুর ১টা ৯ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।

পথচারী কাজী ফয়সাল বলেন, “ডেইলি স্টারের বিপরীত পাশে সড়কে দ্রুতগতির যাত্রী বোঝাই লাব্বাইক বাসটি সিএনজিতে ধাক্কা দিলে দরজা ভেঙে চালক রাস্তায় ছিটকে পড়ে। সে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিল। পরে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম মামুন ফরাজী বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়