বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান গ্যাস সংকটে অতিষ্ঠ ভোক্তা, বন্ধ হচ্ছে ফিলিং স্টেশন
Advertise with us

ইলেকশন ইঞ্জিনিয়ারিং বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইলেকশন ইঞ্জিনিয়ারিং বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

বিএনপির বিরুদ্ধে ত্রয়োদশ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় আসার যে অভিযোগ জামায়াতে ইসলামীর আমির করেছেন—তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে এবং বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এ ধরণের অপপ্রচার রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা মাত্র।’

১ মে’র কর্মসূচি ঘিরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক অভিযোগের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘যারা এ ধরণের ভিত্তিহীন কথা বলছে তাদের অতীত ইতিহাস জনগণের জানা। আর সে কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

হুঁশিয়ারি দিয়ে মহাসচিব বলেন, ‘যারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী, তাদের রাজনৈতিকভাবে নির্মূলে করতে কাজ করে যাবে বিএনপি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়