বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? দলীয় অন্তর্কোন্দলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ খান বলেন, ‘আমরা সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করি। এখানে শুধু দুর্ঘটনাকবলিত একটি মাইক্রোবাস আছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পদুয়াসহ দূরের হাসপাতালে নিয়ে গেছে। গাড়িটি সম্ভবত কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করে দোহাজারি হাইওয়ে থানার টিমকে বুঝিয়ে দিয়েছি। নিহতরা সবাই বুড্ডিস্ট। তিনজনই গেরুয়া কাপড় পরিহিত। তাদের নাম পরিচয় জানা যায়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। পরে মাইক্রোটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোতে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

দোহাজারি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ‘গাড়িটি কীভাবে দুর্ঘটনায় পড়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আহত কেউ গাড়িতে ছিলেন না। আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এরা সবাই বুড্ডিস্ট।’ ২০২৫ সালের ২ এপ্রিল জাঙ্গালিয়ার একই স্থানে একই পরিবারের ৮ সদস্য নিহত হয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়