বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘সড়ক নিরাপদ নয়’ বলার দিন শেষ, এখন ব্যবস্থা নেয়ার প্রশ্ন: জাইমা রহমান গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার ৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক শুধু গুলশান-বনানী নয়, ফুটপাতের মানুষদের জন্যও কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী রেলওয়ের জন্য ভারত থেকে আসছে এলএইচবি প্রযুক্তির ১৯ কোচ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন রেললাইনে লাল কাপড়, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
Advertise with us

ঐতিহাসিক জয় নিয়ে কী বললেন থালাপতি বিজয়?

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঐতিহাসিক জয় নিয়ে কী বললেন থালাপতি বিজয়?

তামিলনাড়ুতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর প্রথমবার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি স্বচ্ছতা, যুবশক্তির ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিজের দল তামিলাগা ভেত্রি কাজগামের (টিভিকে) এই সাফল্যের পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজয় বলেন, দলের শুরু থেকেই আমরা উপহাস ও সমালোচনার মুখে পড়েছি। কিন্তু আমরা তা অতিক্রম করে শুধু মানুষের ওপর ভরসা রেখে সাহসের সঙ্গে নির্বাচনি লড়াই চালিয়ে গেছি।

তিনি আরও বলেন, এই নির্বাচন পুরো ভারতীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এটিকে ‘অলৌকিক নির্বাচন’ বলেছিলাম ও সেটি এখন সত্য প্রমাণিত হয়েছে।

বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজয় বলেন, নিরপেক্ষতার আড়ালে অনেক সময় আমাদের বিরুদ্ধে কটাক্ষ ও অপপ্রচার চালানো হয়েছে। তবে তামিলনাড়ুর মানুষ সব সময় আমাদের পাশে ছিল। তার ভাষ্য, আমরা রাজনীতিতে এসেছি মানুষের ঋণ শোধ করতে, আর সেই মানুষই আমাদের নিঃশর্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে।

যদিও নিরঙ্কুশ জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন, সেখানে বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন। ফলে সরকার গঠনে এখনো ১০টি আসনের ঘাটতি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক্ষেত্রে ছোট দলগুলোর সমর্থন নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

টিভিকের সম্ভাব্য মিত্রদের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পাট্টালি মাক্কাল কাচ্চি ও বামপন্থি দলগুলো। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী খুশবু সুন্দর বিজয়কে এনডিএ জোটে যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। এখন দেখার বিষয়, থালাপতি বিজয় কাকে বেছে নেন। সূত্র: থালাপতি বিজয়ের এক্স অ্যাকাউন্ট, ইন্ডিয়া টুডে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়