বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে সম্মত হয়েছে মিয়ানমার তিন দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর মাইলস্টোন শিক্ষার্থীকে ডেকে ড্রোন সেট ও বল উপহার দিলেন প্রধানমন্ত্রী দুই দশকে সুন্দরবনে ৬২ বাঘের মৃত্যু,নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের উদ্যোগ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
Advertise with us

গ্রাহকের ফেরত দেওয়া ক্রেডিট কার্ড নিয়ে জালিয়াতি, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রাহকের ফেরত দেওয়া ক্রেডিট কার্ড নিয়ে জালিয়াতি, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে লেনদেন করে টাকা আত্মসাতের অভিযোগে একটি ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সারোয়ার হোসেন নামের ৪০ বছর বয়সী ওই ব্যাংকারকে মঙ্গলবার ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে সারোয়ার কোন ব্যাংকে চাকরি করতেন, সেই তথ্য প্রকাশ করা হয়নি সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়েছে, ‘একটি স্বনামধন্য’ ব্যাংকের সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) ছিলেন তিনি।

মামলার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সারোয়ার হোসেন ২০১৭ সালে কর্মরত থাকা অবস্থায় এক গ্রাহক তার নামে একটি ক্রেডিট কার্ড নেন। পরে প্রয়োজন না হওয়ায় গ্রাহক কার্ডটি ব্যবহার না করে ব্যাংকে ফেরত দিলেও সারোয়ার হোসেন কার্ডটি ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন।

ভুয়া মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে তিনি কার্ডটির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন, যাতে সকল ওটিপি তার কাছে পৌঁছায়। এরপর সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন আর্থিক লেনদেন করেন।

এদিকে সেই গ্রাহক সম্প্রতি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো রিপোর্ট (সিআইবি) থেকে জানতে পারেন যে, তার নামে ২০১৭ সালে ইস্যু করা ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ আছে।

তখন তিনি বাংলাদেশ ব্যাংক বরাবর লিখিত অভিযোগ করলে ওই ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপর গত ১৫ এপ্রিল ব্যাংকের পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল (ডিএমপি) থানায় মামলা করেন। সেই মামলার
তদন্তে নেমে সিআইডি সারোয়ারকে গ্রেপ্তার করে।

সিআইডি জানতে পেরেছে, ২০১৯ সালে চাকরি ছেড়ে দিয়েও ওই ক্রেডিট কার্ড দিয়ে লেনদেন অব্যাহত রাখেন সারোয়ার।

সেই গ্রাহকের ফেরত দেওয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে ২০১৭ সালের শেষ দিক থেকে ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকা লেনদেন করা হয়। মোট লেনদেনের বিপরীতে ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। সুদসহ সেই ঋণের পরিমাণ এখন ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকায় দাঁড়িয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়