রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে, ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম আনোয়ারায় র‌্যাবের অভিযানে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ কূটনৈতিক-দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ আজ রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার বিদায় বেলায় আরো একবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে! ট্রানজিট ভিসা প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানান, ভারতীয় হাইকমিশন রাজপথে না নেমে, গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে পরামর্শ দেন: রিজভী প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর
Advertise with us

কক্সবাজারে বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) ও জেরিন (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে নৌকাডুবির প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঝর্ণার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন তার ছোটবোন জেরিনের মৃত্যু হয়।

নিহত ঝর্ণা ও জেরিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

জানা যায়, শুক্রবার সকালে বন্যার পানিতে তাদের বাড়ি ডুবে যাওয়ায় নৌকা যোগে পারাপার করে পাশের উঁচু জায়গায় যাচ্ছিল তিন বোন। এ সময় প্রবল স্রোতে তাদের নৌকাটি ডুবে যায়। এতে ঝর্ণাসহ তার দুই বোন সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা সাওরিন ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা স্রোতে ভেসে নিখোঁজ হয়।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ছয় ঘণ্টা অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে ঝর্ণার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে পারাপারের সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ঝর্ণাকে বাঁচানো যায়নি। দীর্ঘ উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করেছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দুপুর ১টার দিকে জেরিনের মৃত্যু হয়েছে বলে জানান তার বাবা আবদুল মালেক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়