শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সামনে রেখে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২ দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়ক অবরোধ শিক্ষার্থীদের চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওরের পরিবেশ ধ্বংস করা হয়েছে ৫৯ জেলায় চলছে এইচএসসি পরীক্ষা মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা,জটিলতা অবসানে চিঠি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
Advertise with us

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তবে অপর দুই হামলাকারী পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়