শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ,আটক ২৩ আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএ’র সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে ফের বাড়ল স্বর্ণের দাম রুমায় মোটরসাইকেল খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী
Advertise with us

রুমায় মোটরসাইকেল খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রুমায় মোটরসাইকেল খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়কের পেঁপেবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ট্যুরিস্ট গাইড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নিহত জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরহানউদ্দিন এলাকায় এবং রুপাইয়া আক্তারের বাড়ি ঢাকার গাজীপুরে। তবে তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ওই পর্যটকেরা স্থানীয় ট্যুরিস্ট গাইড না নিয়েই এলাকায় ঘুরতে গিয়েছিলেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশের গভীর খাদ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়