মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘ডিসেম্বর’ নিয়ে এ দুপক্ষের মধ্যে যোগসূত্র রয়েছে: এ্যানি বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার বাঁধন থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী চট্টগ্রাম কাস্টমসে প্রায় সাড়ে ১০ হাজার মামলায় আটকে আছে হাজার কোটি টাকার পণ্য চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি বারবার ভেঙে ফেলার চেষ্টা করছে: রিজভী জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সিএসসিআরের নবজাতককে এভারকেয়ারে স্থানান্তর, প্রসূতিকে কেবিন ছাড়ার নির্দেশ চট্টগ্রাম বন্দরে তিন কোটি টাকার বেল ফেব্রিক্সভর্তি কন্টেইনার ‘উধাও’ দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০
Advertise with us

জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের পর সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতার হার ও এর পুনর্বিন্যাস নিয়ে চূড়ান্ত প্রস্তাব পেশ করেছে বেতন স্কেলের সচিব কমিটি। আবাসন ব্যবস্থার উপর বাড়তি চাপ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন শহরের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় অঞ্চল ও গ্রেডভিত্তিক চারটি নতুন ধাপ নির্ধারণ করা হয়েছে।

সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি কর্মচারীরা তাদের গ্রেড এবং কর্মস্থল অনুযায়ী মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।

এলাকা ও গ্রেডভিত্তিক বাড়ি ভাড়া ভাতার হার

নতুন কাঠামো অনুযায়ী অঞ্চল ভেদে (ঢাকা সিটি করপোরেশন, অন্যান্য বিভাগীয় ও বড় শহর এবং অন্যান্য এলাকা) গ্রেডভিত্তিক বাড়ি ভাড়া ভাতার প্রস্তাবিত বিবরণ:

১৬তম থেকে ২০তম গ্রেড
ঢাকা সিটি করপোরেশন মূল বেতনের ৬০%। অন্যান্য বড় শহর (চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, কক্সবাজার ও সাভার) মূল বেতনের ৫০%। দেশের অন্যান্য এলাকা মূল বেতনের ৪৫%।

১০ম থেকে ১৫তম গ্রেড
ঢাকা সিটি করপোরেশন মূল বেতনের ৫০%। অন্যান্য বড় শহর মূল বেতনের ৪০%। দেশের অন্যান্য এলাকা মূল বেতনের ৩৫%।

৫ম থেকে ৯ম গ্রেড

ঢাকা সিটি করপোরেশন মূল বেতনের ৪৫%। অন্যান্য বড় শহর মূল বেতনের ৩৫%। দেশের অন্যান্য এলাকা মূল বেতনের ৩০%।

১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব

ঢাকা সিটি করপোরেশন মূল বেতনের ৪০%। অন্যান্য বড় শহর ও সাভার মূল বেতনের ৩০%। দেশের অন্যান্য এলাকা মূল বেতনের ২৫%।

পে-স্কেল কার্যকরের সময়সূচি ও নিয়মাবলী

নতুন জাতীয় বেতন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও এটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে:

মূল বেতন সমন্বয়

১ম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০% এবং ১২তম থেকে ২০তম গ্রেডে ১১৫% থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত এই মূল বেতন মোট তিনটি ধাপে কর্মচারীদের প্রদান করা হবে।

ভাতা কার্যকরের তারিখ

বর্ধিত বাড়ি ভাড়া ভাতার নতুন হার এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ১ জানুয়ারি ২০২৮ থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়