মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাজধানীর যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরলেই জেলে যেতে হবে: শামা ওবায়েদ সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু,গুরুত্বর অবস্তায় হয়ে হাসপাতালে স্বামী ও দুই সন্তান পাঁচ মাসে রেকর্ড ২.০৪৭ বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার বাঁধনের প্রসঙ্গে ফারুকী, সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অস্বস্তিকর,ভারত সরকারের এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পা দিয়ে ময়দা মাখিয়ে তৈরি হচ্ছে চানাচুর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে
Advertise with us

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পা দিয়ে ময়দা মাখিয়ে তৈরি হচ্ছে চানাচুর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পা দিয়ে ময়দা মাখিয়ে তৈরি হচ্ছে চানাচুর

বগুড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অপরাধে এক কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহানগরীর চেলোপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশনায় ডলার চানাচুর অ্যান্ড সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কারখানাটিতে পা দিয়ে মাড়িয়ে চানাচুরের জন্য ময়দার ডো প্রস্তুত করা হচ্ছিল। এমনকি চানাচুরে মসলাও মাখানো হচ্ছিল ময়লা মেঝেতে পা দিয়ে চেপে চেপে। তাছাড়া দীর্ঘদিনের পুরোনো পোড়া তেল ও অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক রঙ ব্যবহার করে ভাজা হচ্ছিল চানাচুর। নোংরা মেঝেতে যত্রতত্র ময়লা ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থাতেই প্রস্তুতকৃত খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল এবং কারখানার খাদ্যকর্মীরা ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধি মানছিলেন না।

এ সময় প্রতিষ্ঠানটি নিজেদের অপরাধ স্বীকার করে। পরে এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সহকারী কর্মীবৃন্দ এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এ বিষয়ে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য সরকারের সব আইন ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য তৈরির কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়