বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী চট্টগ্রাম হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি ভেনিসে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন বাঁধন হিলি কাস্টমসে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষত বিআরটিএর অনুমোদন নেই, এমন কোনো যানবাহন সড়কে চালানো যাবে না: হাইকোর্ট প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Advertise with us

ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে সর্বাত্মক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়