বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
তাহসিফের মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা নয়: বাবা প্রধানমন্ত্রী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্বিত অপতথ্য ছড়ানো মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: জাহেদ উর রহমান ইনানী সৈকতে গোসলে নেমে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির বিজিবির অভিযানে নদী থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার মাওয়া-পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ৬টার পর পর্যটক নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ ‘তদন্ত ছাড়া মন্তব্য নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম
Advertise with us

ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও অনিয়ম-লুটপাট হয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও অনিয়ম-লুটপাট হয়েছে: অর্থমন্ত্রী

ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও অনিয়ম-লুটপাট হয়েছে। এ খাতের গ্রাহকরাও তাদের কষ্টের টাকা ফেরত পাচ্ছেন না। তবে টাকা ফেরত দিতে কোম্পানিগুলোকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের ৫৭% বীমার দাবি এখনও অপরিশোধিত রয়েছে। দাবি পরিশোধ না করে বীমা কোম্পানিগুলো তাদের নিজেদের সম্পদ বাড়িয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পরিশোধ করেতে তাদের সময় বেঁধে দেয়া হচ্ছে। এর মধ্যে দাবি পরিশোধ করতে না পারলে কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা দেয়া হবে। এ কার্যক্রম অব্যাহত রাখা গেলে গ্রাহকের আস্থা ফিরে আসবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এখন ঝুঁকিভিত্তিক তদারকি করা হবে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব কোম্পানিকে অটোমেশনের আওতায় আসতে হবে। সকল লেনদেন হবে অনলাইনে। সেজন্য সকল বীমা ও নিয়ন্ত্রক সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিয়ন্ত্রক সংস্থার জনবল বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে উদ্যোগ নেয়ার কথাও বলেন অর্থমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়