মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘৭ জনের ফাঁসির রায়ে একটা ককটেল বিস্ফোরণ বড় কিছু নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী রমেক হাসপাতালে এসি নামমাত্র, ৫৮টি এসির ৪৬টিই অকেজো চট্টগ্রামে অনলাইন প্রতারণার দায়ে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ঢাকা-পাটুরিয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে, ২২ দিন ইলিশ ধরা ও কেনাবেচাতে নিষেধাজ্ঞা দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সরকারি ছুটি ফরিদপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
Advertise with us

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নোয়াখালীর সুবর্ণচরে এরশাদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করেন।

নিহত এরশাদ উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের জনক।

নিহতের ভগ্নিপতি নুর উদ্দিন বলেন, এরশাদ কৃষিকাজের পাশাপাশি মেঘনা নদীতে মাছ ধরতেন। গত রোববার মাছ ধরার উদ্দেশ্যে ঠেলা জাল নিয়ে তিনি সন্দ্বীপের জাহাজমারা এলাকায় মেঘনা নদীতে যান। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে জালসহ তার মরদেহ ভাসতে দেখেন।

নুর উদ্দিনের ভাষ্য, এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তারা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে ঘাটে আসছেন। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়