বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য, হাজির হচ্ছেন না ফুয়াদ বাংলাদেশ সফরে এসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সিঙ্গাপুরের প্রতি সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য ১০০ টাকায় করা যাচ্ছে অটোরিকশার নিবন্ধন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশার মোবাইল কাভারে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’ ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে জামায়াত-এনসিপি বাংলাদেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না: রাশেদ খাঁন সীতাকুণ্ডে বাস দুর্ঘটনায় আইআইইউসি ছাত্রী নিহত, আহত ২ গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করতে কিছু মহল উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনীকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে নিশ্চিত করা হবে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারও। এছাড়া, আগামী ৬ জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে ২৬ মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইসির এই সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে কর্মপরিকল্পনা জানিয়েছিলাম সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সংসদ নির্বাচনের মতোই আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনে করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনের ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬ জুনের আগে শেষ করার বিষয়ে বৈঠকে সবাই সম্মত হয়েছেন। আমরা প্রাথমিক যে তারিখ দিয়েছিলাম সেটি সম্ভাব্য সময় ছিল।

নভেম্বর থেকে নির্বাচন শুরু হচ্ছে কিনা-জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা চলবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা ফাঁকা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রোজা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষাগুলো। এই আঁটসাঁট সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করা যায়, তা নিয়ে কাজ করছে কমিশন।

তিনি বলেন, আজকের বৈঠক থেকে যে তথ্য-উপাত্ত পেয়েছি তা নিয়ে কমিশন সভায় আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়