শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

‘সিনিয়র ম্যানেজার’ পদে প্রাইম ব্যাংকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘সিনিয়র ম্যানেজার’ পদে প্রাইম ব্যাংকে নিয়োগ

 

‘সিনিয়র ম্যানেজার (কার্ডস, কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

পদের নাম ও যোগ্যতা

নিয়োগ দেওয়া হবে সিনিয়র ম্যানেজার (কার্ডস, কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং) পদে। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রার্থীর কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন হবে।

বয়স ও কর্মস্থল

আবেদনকারীর বয়স কমপক্ষে ৩২ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে।

বেতন

সিনিয়র ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থীকে মাসিক ১ লাখ ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের প্রাইম ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য এই লিঙ্কে ক্লিক করুন আবেদনের শেষ সময় ২১ সেপ্টেম্বর ২০২৬। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়