বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাতিসংঘে বহুপক্ষীয় জোটের সম্মেলনে যোগ দিচ্ছে ভারত দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি মেজর জেনারেল মো. আলীমুল আমীন পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণ চার জেলায় নতুন পুলিশ সুপার বদলির আদেশ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিক হবে না আর: স্বাস্থ্যমন্ত্রী ‘কারা বাসে আগুন-ককটেল হামলা করছে,‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে’: রাশেদ খাঁন সেতুর ফুটপাত নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার, তদন্ত কমিটি গঠন প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করার প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ
Advertise with us

সেনাপ্রধান চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেনাপ্রধান চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফর শেষে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জাপান থেকে দেশে ফিরেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আর্মি ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ ও উৎসাহ প্রদান করেন।

এছাড়া, সেনাবাহিনী প্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ ধরনের উচ্চ পর্যায়ের মত বিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

গত ১৬ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন সেনাপ্রধান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়