বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম শেরপুরে ১৪ কোটি টাকার কালোবাজারে বিক্রির অভিযোগ, ১৫ ডিলার কারাগারে ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দিতে চায় সরকার সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা, ত্য খুঁজে বের করা: কাদের গনি চৌধুরী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মতবিনিময় ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবৈধ পানি সরবরাহকারীদের ৫ হাজার জার ধ্বংস করলো বিএসটিআই নাশকতার চেষ্টা নিষিদ্ধ আওয়ামী লীগের, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতামূলক ব্যবস্থা জাতিসংঘ প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী
Advertise with us

ভাড়া বাড়ায় যাত্রীদের যাতায়াত খরচের ওপর তৈরি হলো নতুন চাপ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাড়া বাড়ায় যাত্রীদের যাতায়াত খরচের ওপর তৈরি হলো নতুন চাপ

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাড়লো বাসভাড়া। দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া বেড়েছে ১৭ পয়সা। একইহারে ভাড়া বাড়ানো হয়েছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসেও। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে রুট পারমিট বাতিল করা হবে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর সোমবার ভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিবহন মালিকরা। তাদের প্রস্তাব ছিল, কিলোমিটারপ্রতি ১৮ থেকে ২০ পয়সা ভাড়া বৃদ্ধির।

বাস মালিকদের প্রস্তাব বিবেচনায় একদিনের মধ্যেই বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলো সরকার। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা।

কেন্দ্রীয় পরিবহণ শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘তাদের যে পয়সা বাড়ে রেট অনুযায়ী, তার চেয়ে জনস্বার্থ বিবেচনা করে তাদেরকে রাজি করানো হয়েছে ৩ পয়সা কম দেয়া হবে তাদের। অন্যান্য তাদের সমস্যাগুলো আমরা দেখব।’

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘১ টাকা বাড়লে ১ পয়সা, অর্থাৎ ২০ পয়সা বাড়ে। আমি তাদেরকে ম্যানেজ করে, কনভেন্স করে, পরিস্থিতিটা বুঝিয়ে ১৭ পয়সা বাড়ানোর একটা সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেকোনো ভাড়া বৃদ্ধি তো জনগণের জন্য চাপ। তবে পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে, তা যৌক্তিকের চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি।’

বাস ভাড়া বাড়ার প্রভাব পড়েছে রাজধানীর পরিবহন সেক্টরে। ১০ কিলোমিটার দূরত্বের ১ টাকা ৭০ পয়সা বাড়লে দূরত্ব ভেদে কেউ বেশি বাড়িয়ে নিচ্ছে। চিটাগাং রোড থেকে শাহবাগ পর্যন্ত আগে ৪০ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও আজকে নিয়েছে ৫০ টাকা। দূরত্ব বিবেচনায় ১ টাকা ৭০ পয়সা বাড়ার কথা।

রাজধানীতে কর্মজীবী একজন বলেন, ‘তেলের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াইছে, কিন্তু আমরা যারা কোম্পানিতে চাকরি করি, আমাদের কোনো এখনো কোনো স্যালারি বাড়েনি।’

তবে কেউ কেউ আগের ভাড়াই নিচ্ছে বাকবিতণ্ডা এড়ানোর ভয়ে। মাসিক খরচের খাতায় যোগ হলো ব্যয়ের নতুন অংশ। যা নিয়ে চিন্তিত নিয়মিত পরিবহন যাতায়াতের সঙ্গে যুক্তরা।

কয়েক মাসের ব্যবধানে আবারও ভাড়া বাড়ায় যাত্রীদের যাতায়াত খরচের ওপর তৈরি হলো নতুন চাপ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়