শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত চার বছরের ঘাটতির খেসারত বর্তমান সরকারকে দিতে হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পোশাক শিল্পে বাড়ছে এআই-অটোমেশন ব্যবহার, ঝুঁকিতে কর্মসংস্থান কূটনৈতিক অধ্যায় শেষে নিউ ইয়র্ককে আজ বিদায় জানাবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসসংকট সমাধানে জামায়াতের প্রস্তাব ভ্রুক্ষেপ করেনি সরকার প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা দিলো এবিজি ফাউন্ডেশন মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা সার জব্দ, আটক ৩
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে। নিহত দুইজন সম্পর্কে তারা চাচাতো ভাই।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

এসআই আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে- তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়