সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার নতুন দাম নির্ধারণ করে দিলেও গ্যাসের সংকট কমেনি বাজারে আজ বিশ্ব শিক্ষক দিবস,মানোন্নয়ন ও মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আপিল করেছে প্রসিকিউশন দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনের মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার আশ্বিনের শেষপ্রান্তে পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা গণতন্ত্র সুসংহত করতে নারীর ক্ষমতায়নের পরিধি বাড়াতে হবে: সিইসি কিশোরীর মৃত্যুর পর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলা, আহত ৩০ বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনার চার মাসেও গতি নেই সর্বজনীন বাসস্থান নিশ্চিত করা জন্য সরকার প্রতিজ্ঞবদ্ধ: প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
Advertise with us

আশ্বিনের শেষপ্রান্তে পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আশ্বিনের শেষপ্রান্তে পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। রাতভর বৃষ্টি, ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে বদলে গেছে সীমান্তঘেঁষা তেঁতুলিয়ার আবহাওয়া। এক দিনের ব্যবধানে সেখানে তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে কয়েক দিন ধরে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতভর বৃষ্টির পর ভোরে চারপাশে নেমে আসে মিহি কুয়াশা। এর সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি আরও বেড়ে যায়।

স্থানীয়রা জানান, ভোরের কুয়াশা, হিমেল বাতাস ও তাপমাত্রার আকস্মিক পতনে উত্তর জনপদে আগাম শীতের আমেজ তৈরি হয়েছে। সকালে কুয়াশামাখা পথে প্রাতঃভ্রমণে বের হতে দেখা গেছে অনেককে। শিশু ও বয়োবৃদ্ধদেরও হালকা গরম কাপড় পরতে দেখা যাচ্ছে।

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার রাতে তেঁতুলিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কয়েক দিন ধরেই ভোররাতের দিকে শীতের অনুভূতি বাড়ছিল। এটি মূলত ঋতু পরিবর্তনের স্বাভাবিক লক্ষণ। এখন থেকে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়