রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশকে বিশ্ব-দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা; ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব সাত জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত নরসিংদী ট্রাকের সঙ্গে টোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৫ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত দেশের মানুষের জন্য যা ভালো, সরকার তা-ই করবে ‌‌‘আমরা এ দেশেই থাকব’: সমবায় প্রতিমন্ত্রী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Advertise with us

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্যও নেই: ডিবির প্রধান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্যও নেই: ডিবির প্রধান

কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্যও নেই।

ভেজাল ওষুধ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আজ বুধবার এসব কথা জানান তিনি। মঙ্গলবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ গ্রেপ্তার করা হয় ৩ জনকে। এসময় জব্দ করা হয় ওষুধ তৈরির যন্ত্রও।

মহানগর গোয়েন্দা প্রধান জানান, এসব ওষধের মধ্যে শিশুদের ওষুধও আছে। কিছু চিকিৎসক এসব ওষুধ জেনেবুঝেই প্রেসক্রাইব করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাশকতার সুনির্দিষ্ট শঙ্কা না থাকলেও আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়