মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির হবিগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগ ও ভিডিও ভাইরাল, এএসআই ক্লোজড যেভাবে দেখা যাবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমান মুক্তাদিরকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের আমন্ত্রণ নাছিরের পুলিশের সঙ্গে সংঘাতের পর আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো ভারতকে বুঝতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশুদের পড়াশোনার সাথে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী সরকার বাধ্য হয়ে এলপিজির মূল্য সমন্বয় করেছের: ডা. জাহেদ
Advertise with us

৪ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অটোরিকশার চালকদের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অটোরিকশার চালকদের

হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে হঠাৎ ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে হঠাৎ ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

পূর্ব ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে আজ সোমবার সকালে সমাবেশ করে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকেরা। একই সঙ্গে তেজগাঁও এলাকায় অটোরিকশা চলাচ বন্ধ করে দেয় তারা।

পরে প্রেসক্লাবে সমাবেশ করে মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন। এতে ৪ দফা দাবি জানায় তারা।

দাবিগুলো হলো, সবুজবাগ থানার ওসিকে প্রত্যাহার, গ্রেপ্তার করা নেতাদের মুক্তি দেওয়া, জামিন লাভের জন্য আইনি সহায়তা দেওয়া এবং বৈধভাবে পরিচালিত গ্যারেজগুলোর বিদ্যুতের লাইন কোনোভাবেই বিচ্ছিন্ন না করা বা হয়রানি না করা।

মালিক শ্রমিকদের দাবিসহ স্বারকলিপি গ্রহণ করে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপির জয়েন্ট কমিশনার তোফায়েল আহম্মেদ বলেন, ‘তাদের কিছু দাবি আছে। সেগুলো স্বারকলিপিতে লেখা আছে। আমরা কমিশনারের পক্ষ থেকে আমরা এটি গ্রহণ করেছি। আইনগত বিষয়টি আমরা পরবর্তীতে জানতে পারব।’

সমাবেশ শেষে মিছিল করে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকেরা। দাবি না মানলে কঠোর কর্মসুচির হুঁশিয়ারি দেন তারা। তাদের আন্দোলনে ভোগান্তিতে পড়েন নগরবাসি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়