
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচেও গোল পেয়েছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে আতিথ্য দেয় আলবিসেলেস্তেরা। দেশের হয়ে আকাশি-সাদা জার্সিতে এই ম্যাচেই শেষবার মাঠে নেমেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জোড়া অ্যাসিস্ট করেন লিও। স্কোরশিটে নাম তোলেন ওতামেন্দি ও নিকোপাস। তবে, যার জন্য এতো আয়োজন সেই মেসির স্কোর দেখার জন্যই মুখিয়ে ছিলেন দর্শকরা। সেই আক্ষেপও পূরণ করেন লিও।
ম্যাচের ৭১তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সে অগাস্টিন জিয়াই রক্ষণভাগের ফাউলের শিকার হলে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আলবিসেলেস্তরা। কিক নেন মেসি। তার জোড়ালো শট সরাসরি লক্ষ্যভেদ করলে ৩-০ গোলের লিড পায় আকাশি-সাদা বাহিনী। এতে আর্জেন্টিনার জার্সিতে ১২৬ নম্বর গোলের দেখা পেলেন মেসি।
ম্যাচের বাকি এখনও ১৫ মিনিট। দেখার বিষয় ব্যাবধান আরও বাড়িয়ে নিতে পারে না কি স্বাগতিকরা। শেষ মূহুর্তে মেসি ম্যাজিকের আরও কিছু অংশ দেখতেই চাইবে সারা বিশ্বের কোটি ফুটবল ভক্তরা।
