রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
খুলনায় ডিউটিরত পুলিশ সদস্যদের রাতের বেলা একা চলাচল না করার নির্দেশ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আটক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ভেঞ্চার আমদানি নির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে মিলছে না গ্যাস টেকনাফে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, আটক ৩ বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে: রিজভী ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে জরুরি নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
Advertise with us

পাবনায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাবনায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

পাবনায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে জেলা সদরের চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, পাবনা সদর উপজেলায় মোট ৫৫ হাজার ৬৫৭ শিশুকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে পৌরসভা এলাকায় ২৬ হাজার ৫৫৮ জন শিশু অন্তর্ভুক্ত। এছাড়া আটঘরিয়া, ঈশ্বরদী ও বেড়া উপজেলাসহ জেলায় মোট ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

স্বাস্থ্য বিভাগ জানায়, সম্প্রতি জেলা সদরের হিমায়েতপুর ও দোগাছি এলাকায় হাম রোগের সংক্রমণ তুলনামূলক বেশি দেখা গেছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম আক্রান্ত হয়ে ইতোমধ্যে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে জেলা সদর হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হাসপাতালে ২৫ জন শিশু হাম ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত তিন মাসে হাম আক্রান্তে দুইজন শিশুর মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। বেশিরভাগই শিশু রোগী। তবে একজন ২২ বছর ও আরেকজন ৩৬ বছর বয়সী রোগী রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়