শনিবার ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বয়ে দেশকে রক্ষা করতে আহ্বান জামায়াত আমিরের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন ১৬ যাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মেরামতের জন্য রাখা বাসে আগুন ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দেওয়ায় বিমানের কর্মকর্তা বরখাস্ত প্রবাসীদের মরদেহ দেশে আনার অর্ধেক খরচ দিতে চায় সরকার: শ্রমমন্ত্রী শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা আনতে ৭ দিনের ট্রাফিক সার্ভে
Advertise with us

আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বয়ে দেশকে রক্ষা করতে আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বয়ে দেশকে রক্ষা করতে আহ্বান জামায়াত আমিরের

আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বয়ে দেশকে রক্ষা করতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বয়ে দেশকে রক্ষা করতে হবে।’

আজ (শনিবার, ২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘গোপালগঞ্জসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।’

জাতীয় সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনায় বসবে ১১ দল, তবে সেখানে তুলে ধরা হবে জনগণের দাবি।’

দেশের শিল্প খাত নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে এর সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বানও জানান ডা. শফিকুর। নির্বাচনের পরদিন থেকেই সরকারি দল প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।

এছাড়া বর্তমান সংবিধান সংস্কার কমিটিকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন তিনি। তিনি সমস্যা সমাধানে কালক্ষেপণ না করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়