শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, আহত বেশ কয়েকজন সদস্য উপকূলীয় সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস ইট মেরে মোটরসাইকেল চালককে আহত,গ্রেপ্তার ২ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার ৫৪ বছরে বাজেটের মঞ্চে অর্থমন্ত্রীদের আলোচিত যত বক্তব্য বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী ২০০৯ সালের ফেব্রুয়ারির ঘটনা সশস্ত্র বাহিনীর ওপর বড় আঘাত ছিল: প্রধানমন্ত্রী জর্ডানের ঘাঁটিতে মিসাইল আঘাত হানার দাবি ইরানের ‘মাতৃভাষা কি বাদ দেওয়া যেতে পারে?’ কোর্স বন্ধের খবর উড়িয়ে দিলেন মন্ত্রী
Advertise with us

কালো টাকা সাদা করার সুযোগ কমাতে নতুন উদ্যোগের কথা জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কালো টাকা সাদা করার সুযোগ কমাতে নতুন উদ্যোগের কথা জানালেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কালো টাকা সাদা করার বিষয়ে মৌজার রেটের যে বিষয়টি রয়েছে, সেটি প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম থাকে। এ বিষয়ে সরকার কাজ করছে। তবে স্বল্প সময়ের মধ্যে বাজেট প্রণয়ন করতে হওয়ায় অনেক উদ্যোগ শেষ করা সম্ভব হয়নি।

শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এই মৌজার রেটের বিষয়টা যে সত্যিকার ভ্যালু থেকে অনেক কম থাকে সেটা আপনারা সবাই জানেন। এটার ওপর আমরা অনেক কাজ করছি। যেহেতু আমরা সময় পাই নাই, দেড় মাসের মধ্যে বাজেট করতে হয়েছে। অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা শেষ করতে পারি নাই। মৌজার রেটের যে বিষয়টা আছে, সেটার ওপর একটা কমিটি হয়েছে এবং মৌজার রেটগুলো আমরা রিভিউ করতে চাচ্ছি।

তিনি বলেন, আমরা মৌজার রেটগুলোকে একটা রিয়েল ভ্যালুতে আনার চেষ্টা করছি, যাতে করে ওই কালো টাকা সাদা করার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। এই কাজটা চলছে। আমরা সময়ের অভাবে শেষ করতে পারি নাই। এটা দীর্ঘ একটা কাজ।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখানে কিন্তু সারা বাংলাদেশের একটা সার্ভে করতে হবে। মৌজাভিত্তিক করতে হবে। এখানে একটা মৌজার বাজারের মূল্য, তারপর চাষাবাদের জমির আরেকটা মূল্য। এই সার্ভেটা আমরা করতে যাচ্ছি। এটা কমপ্লিট হলে মৌজার রেটকে যখন মার্কেট প্রাইসের সঙ্গে আমরা নিয়ে আসতে পারব, তখন কালো টাকা সাদা করার খুব বেশি সুযোগ থাকবে না। এই কাজটি চলছে।

একই অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, বায়াররা ডেভেলপারের কাছ থেকে একটা ফ্ল্যাট কিনলেন ২০ কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে দুই কোটি টাকায়। আমাদের ট্যাক্সের লোডের জন্য তাকে গিয়ে আবার চেজ করতে হয়। আমাদের কাছে প্রমাণ আছে, আপনি ২০ কোটি টাকা দিয়ে কিনেছেন। এখন এটার ওপর এক্সট্রা ট্যাক্স দিতে হবে, জরিমানাসহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, সেখান থেকে একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে, যদি তারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন, তাহলে রেগুলার ট্যাক্সের সঙ্গে ২০ শতাংশ অতিরিক্ত দিয়ে দেখাতে পারবেন। আর যাদের নিজের টাকা আছে, অলরেডি যার ট্যাক্স দেওয়া টাকা আছে, হোয়াইট মানি আছে, তাঁকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। এরকম একটা প্রভিশন আছে। বাট এটা নিয়ে যদি আপত্তি থাকে, আমার মনে হয় স্যাররা এটা নিয়ে চিন্তাভাবনা করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়