সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইন বুলিং-হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর আদালতের রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের আজ আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে বান্দরবানে শসার বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার চট্টগ্রামে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচার চেয়ে পরিবারের আবেদন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ফ্রান্সের তিন সিনেটর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
Advertise with us

আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীনের মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীনের মহিউদ্দিন

লাইসেন্স বাঁচাতে রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে বলে স্বাস্থ্যমন্ত্রী যে দাবি করেছিলেন তা অস্বীকার করেছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

সোমবার (১৫ জুন) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ অস্বীকার করেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে বলেন, ‘সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুস দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ-দ্বীনের পক্ষে কথা বলেন।’

এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ মহিউদ্দিন বলেন, ‘আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরবো? যদি মন্ত্রী এ বিষয়ে কিছু বলে থাকেন তাকেই সেটি প্রমাণ দিতে হবে। আমি টাকা নিয়ে ঘুরিনি।’ তিনি আরও জানান, হাসপাতালের নিবন্ধন বাতিলের বিষয়ে মঙ্গলবার (১৬ জুন) আপিল করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়