মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের জন্য এক বছরের বিনামূল্যে বীমা সুরক্ষা দেবে মেটলাইফ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের জন্য এক বছরের বিনামূল্যে বীমা সুরক্ষা দেবে মেটলাইফ

সুজুকি মোটরসাইকেলের ক্রেতাদের জন্য এক বছরের বিনামূল্যে বীমা সুবিধা চালু করতে মেটলাইফ বাংলাদেশ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড একটি চুক্তি করেছে।

দুই প্রতিষ্ঠান জানিয়েছে, র‍্যানকন মোটর বাইকস লিমিটেডের অনুমোদিত ডিলার ও ফ্ল্যাগশিপ শোরুম থেকে নতুন সুজুকি মোটরসাইকেল কিনলে ক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে এ বীমা সুবিধার আওতায় আসবেন। মোটরসাইকেল কেনার দিন থেকেই এক বছরের জন্য এ কভারেজ কার্যকর হবে।

পলিসির শর্ত অনুযায়ী, দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে নির্ধারিত বীমা কভারেজ দেয়া হবে।

এ ছাড়া নতুন ও পুরোনো, উভয় ধরনের সুজুকি মোটরসাইকেলের মালিকেরা চাইলে একটি ঐচ্ছিক (ভলান্টারি) বীমা পরিকল্পনায় যুক্ত হতে পারবেন। এ পরিকল্পনায় পলিসির শর্ত অনুযায়ী দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয় ফেরত এবং নির্দিষ্ট সময় হাসপাতালে ভর্তি থাকলে দৈনিক নগদ সুবিধার মতো অতিরিক্ত কভারেজ অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব সুবিধা পলিসির নির্ধারিত শর্ত, কভারেজের সীমা এবং প্রযোজ্য বিধানের আওতায় দেয়া হবে।

চুক্তিতে মেটলাইফ বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আলা উদ্দিন। র‍্যানকন মোটর বাইকস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক-উর-রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়