
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় একটি ছাত্রীনিবাস থেকে নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের রিতা আক্তার নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (বুধবার, ১২ আগস্ট) ভোর রাতে ওই ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।
নিহত ওই শিক্ষার্থী ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের গোয়ালকারী গ্রামে।
পুলিশ জানায়, বুধবার রাতে কলেজপাড়া এলাকার একটি ছাত্রীনিবাসে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্যরা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
