রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড কিছুক্ষণ পরই শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, আদালতে আসামিরা আধা ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য চোখের জল ফেলেছেন, প্রতিদানে আমি জনম জনম কাঁদিব’ বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ বিমানবন্দরে আগুন: তদন্তে কমিটি,সকালেই প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেলো বাস সরকারি বাসে বেসরকারি থাবা, পকেট ভরছেন শীর্ষ কর্মকর্তারা
Advertise with us

নতুন চেয়ারম্যানের প্রথম কার্যদিবস: শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন চেয়ারম্যানের প্রথম কার্যদিবস: শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্বের আগমনে বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিএসইসি’র নতুন চেয়ারম্যানের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে।

রোববার (৭ জুন) লেনদেনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে।

প্রথম আধাঘণ্টার লেনদেনে ডিএসই’র প্রধান মূল্যসূচক ৫০ পয়েন্টের ওপরে বেড়ে গেছে। দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ২৫০ এর বেশি প্রতিষ্ঠান। আর লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে গেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। ফলে মূল্যসূচকও ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। সেই সঙ্গে লেনদেনের গতিও ভালো দেখা যাচ্ছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর শেয়ারবাজার সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, কারসাজি দমন এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এর প্রভাব প্রথম দিনেই বাজারে পড়েছে।

একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলেন, গত কয়েক মাস ধরে বাজারে ধারাবাহিক দরপতন ও লেনদেনে স্থবিরতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছিল। নতুন নেতৃত্বের অধীনে কমিশন বাজার উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশায় অনেক বিনিয়োগকারী নতুন করে শেয়ার কেনায় আগ্রহ দেখাচ্ছেন।

ডিএসই’র এক সদস্য বলেন, শুধু সূচকের উত্থানই নয়, বাজারে আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য কমিশনকে দ্রুত নীতিগত সংস্কার করতে হবে। যত দ্রুত সম্ভব বাজারে কিছু ভালো কোম্পানির আইপিও আনতে হবে। সেই সঙ্গে দুর্বল কোম্পানি যেন তালিকাভুক্ত হতে না পারে তার ব্যবস্থা করতে হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের বড় উত্থান হয়। লেনদেনের প্রথম ঘণ্টাজুড়ে সেই অব্যাহত থাকে। তবে এরপর কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে গেছে। এতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও কমে গেছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় একপর্যায়ে ডিএসই’র প্রধান সূচক ৬০ পয়েন্ট বেড়ে যায়। আর দাম বাড়ার তালিকায় নাম লেখায় প্রায় ৩০০ প্রতিষ্ঠান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪৪ মিনিটে ডিএসইতে ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৫টির। আর ৬৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ৫০ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৫৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ১৫ লাখ টাকা লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৮৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়