মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পাঁচ মাসে রেকর্ড ২.০৪৭ বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার বাঁধনের প্রসঙ্গে ফারুকী, সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অস্বস্তিকর,ভারত সরকারের এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পা দিয়ে ময়দা মাখিয়ে তৈরি হচ্ছে চানাচুর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে সাভারে পুলিশ হত্যার ৯ আসামিকে, ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন শাহজালালের নাম পরিবর্তন না করে, থার্ড টার্মিনাল চালুর দিকেই মনোযোগ সরকারের ‘ডিসেম্বর’ নিয়ে এ দুপক্ষের মধ্যে যোগসূত্র রয়েছে: এ্যানি
Advertise with us

সাভারে পুলিশ হত্যার ৯ আসামিকে, ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাভারে পুলিশ হত্যার ৯ আসামিকে, ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর প্রধান আসামি জহিরুলসহ তিনজনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা-পুলিশ। এছাড়া, র‍্যাব-১০ চারজনকে এবং র‍্যাব-৪-এর আরও চারজনসহ মোট ৮ এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে।

পরে গতকাল দুপুরের পর র‍্যাব ওই ৮ আসামিকে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে সাভার মডেল থানা-পুলিশ গতকাল রাতে আরও এক আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মোট ৯ আসামিকে মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

উল্লেখ্য, এই মামলার প্রধান আসামি জহিরুল বর্তমানে পুলিশের ৫ দিনের রিমান্ডে রয়েছেন। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়